1. itszahid6@gmail.com : admin :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
14 মার্চ থেকে প্রবেশকারীদের দৈনিক সীমা 5,000 থেকে বাড়িয়ে 7,000 এ উন্নীত-প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা প্রথম বারের মতো ফাইনালে উঠলেন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যাচ ধরায় নাম্বার ওয়ান বাংলাদেশ বিদেশি যোদ্ধাদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা ইউক্রেনের ঘুম ভাঙে বোমা, বিমান হামলা ও গোলার শব্দ শুনে-ভারতীয় মেডিকেল শিক্ষার্থী ভিপিন যাদব কুমিল্লায় একজনকে কুপিয়ে, কুয়েতে পালানোর সময় গ্রেপ্তার টিভি টাওয়ারে রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী-নিহত ৫ অসংখ্য গ্রুপে ভাগ হয়ে বিরতিহীন হামলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী জাপান সীমান্ত শিথিলকরণ বিদেশীদের আশা জাগিয়েছে ৪০ মাইল দীর্ঘ বহরে কিয়েভমুখী রুশ সেনারা

টিভি টাওয়ারে রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী-নিহত ৫

  • আপডেটঃ বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১১১৬ বার দেখা হয়েছে
ছবি: রয়টার্স

সূত্র: প্রথম আলো

ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে একটি টিভি টাওয়ারে রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। খবর বিবিসির

হলোকাস্ট মেমোরিাল কেন্দ্রের পাশের এই টিভি টাওয়ারে হামলায় কয়েকটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ থাকে। হামলায় টিভি টাওয়ারের কাছের মেমোরিয়ালটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ এ ধরনের হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। তিনি বলেছেন, ইউক্রেনের তথ্য যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিতে চাইছে রাশিয়া। ইউক্রেন আত্মসমর্পণ করেছে, রাশিয়া এমন ভুয়া তথ্য ছড়িয়ে দিতে চাইছে বলেও অভিযোগ করেন রেজনিকোভ।

প্রায় দুই মাস ধরে ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ সেনা মোতায়েন রাখে রাশিয়া। স্যাটেলাইট পর্যবেক্ষণে রাশিয়ার সেনা জড়ো করা নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বারবার সতর্কতা দিয়েছিল। কিন্তু বরাবরই রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর আশঙ্কা উড়িয়ে দিয়েছে।

এরপর গত বৃহস্পতিবার সকালে এক টেলিভিশন ভাষণে ইউক্রেনে সেনা অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরপরই রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি দেশটির ভেতরে ঢুকতে শুরু করে রুশ সেনাবাহিনী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
© স্বত্ব দৈনিক প্রবাস বার্তা ২০২০