1. itszahid6@gmail.com : admin :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
14 মার্চ থেকে প্রবেশকারীদের দৈনিক সীমা 5,000 থেকে বাড়িয়ে 7,000 এ উন্নীত-প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা প্রথম বারের মতো ফাইনালে উঠলেন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যাচ ধরায় নাম্বার ওয়ান বাংলাদেশ বিদেশি যোদ্ধাদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা ইউক্রেনের ঘুম ভাঙে বোমা, বিমান হামলা ও গোলার শব্দ শুনে-ভারতীয় মেডিকেল শিক্ষার্থী ভিপিন যাদব কুমিল্লায় একজনকে কুপিয়ে, কুয়েতে পালানোর সময় গ্রেপ্তার টিভি টাওয়ারে রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী-নিহত ৫ অসংখ্য গ্রুপে ভাগ হয়ে বিরতিহীন হামলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী জাপান সীমান্ত শিথিলকরণ বিদেশীদের আশা জাগিয়েছে ৪০ মাইল দীর্ঘ বহরে কিয়েভমুখী রুশ সেনারা

কুমিল্লায় একজনকে কুপিয়ে, কুয়েতে পালানোর সময় গ্রেপ্তার

  • আপডেটঃ বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১০৫০ বার দেখা হয়েছে
dainik probash barta

কুমিল্লায় একজনকে কুপিয়ে আহত করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. রফিক (২৫) গ্রেপ্তারের কথা জানিয়েছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন) । মঙ্গলবার কুয়েতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আর্মড পুলিশ জানায়, গত সোমবার কুমিল্লার বুড়িচংয়ে সোলেমান নামের এক যুবকের ওপর একাধিক ব্যক্তি হামলা চালান। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সোলেমানকে কুমিল্লা কুচাইতুলি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মো. রফিক এবং তাঁর ভাই মো. সুমনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন সোলেমানের স্বজনেরা।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক প্রথম আলোকে বলেন, মামলার প্রধান আসামি কুয়েত প্রবাসী রফিক দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়েতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। গ্রেপ্তারের পর রফিককে কুমিল্লা জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
© স্বত্ব দৈনিক প্রবাস বার্তা ২০২০