পশ্চিমবঙ্গে বহুতল ভবনে আগুন, নিহত ৯ – ছবি : এনডিটিভি
কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত সোয়া ১১টা দিকে ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার পত্রিকার।
নিহতদের মধ্যে ৪ জন ফায়ার সার্ভিস কর্মী, ১ জন আরপিএফ কর্মী এবং একজন এএসআই রয়েছেন। আরও ৩ জনের পরিচয় জানা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের মৃত্যুবরণকারী প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং মৃতদের পরিবার পিছু এক জনকে সরকারি চাকরি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সোমবার সন্ধ্যায় ১৪ তলা ভবনটির ১৩ তলায় প্রথমে আগুন লাগে বলে। আগুন ছড়িয়ে পড়ে ভবনের ১২ তলায়। সেখানে রেলের সার্ভার রুমটি ভস্মীভূত হয়েছে। এর ফলে উত্তর-পূর্ব ভারতে রেলের বুকিং ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার খবর পেয়ে প্রথমেই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। এতটা উঁচুতে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। আগুন নিয়ন্ত্রণে আনতে হাইড্রলিক ল্যাডার নিয়ে যাওয়া হয়। আশপাশের ভবনে যাতে আগুন ছড়িয়ে না পড়ে তার চেষ্টা করেন ফায়ার সার্ভিস কর্মীরা। নিরাপত্তার কারণে ওই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। ভবনের কাছে আইসিইউ সুবিধাযুক্ত বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্স তৈরি রাখা হয়েছে। উদ্ধার কাজে আলোর ব্যবস্থার জন্য কয়েকটি জেনারেটর আনা হয়েছে।
অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকার মানুষ। স্ট্র্যান্ড রোডের একাংশ বেশ কিছুক্ষণ বন্ধ করে দেয়া হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রশাসন এবং পুলিশ কর্মকর্তাকরা। ঘটনাস্থলে উপস্থিত কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা।
রাত সোয়া ১১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছেন, ক্ষতিপূরণ ছাড়া মৃতদের পরিবারপিছু একজনকে সরকারি চাকরিও দেয়া হবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
Leave a Reply