1. itszahid6@gmail.com : admin :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
14 মার্চ থেকে প্রবেশকারীদের দৈনিক সীমা 5,000 থেকে বাড়িয়ে 7,000 এ উন্নীত-প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা প্রথম বারের মতো ফাইনালে উঠলেন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যাচ ধরায় নাম্বার ওয়ান বাংলাদেশ বিদেশি যোদ্ধাদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা ইউক্রেনের ঘুম ভাঙে বোমা, বিমান হামলা ও গোলার শব্দ শুনে-ভারতীয় মেডিকেল শিক্ষার্থী ভিপিন যাদব কুমিল্লায় একজনকে কুপিয়ে, কুয়েতে পালানোর সময় গ্রেপ্তার টিভি টাওয়ারে রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী-নিহত ৫ অসংখ্য গ্রুপে ভাগ হয়ে বিরতিহীন হামলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী জাপান সীমান্ত শিথিলকরণ বিদেশীদের আশা জাগিয়েছে ৪০ মাইল দীর্ঘ বহরে কিয়েভমুখী রুশ সেনারা

বিশ্বে বাংলা ভাষার চর্চা বাড়ছে

  • আপডেটঃ শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০৭৬ বার দেখা হয়েছে

বিশ্বে বাংলা ভাষার চর্চা বাড়ছে। শুধু বাঙালিই নয়, বাংলা ভাষার চর্চা এখন সারা বিশ্বে অনেকেই নানাভাবে করছেন। চার মহাদেশের ৩০টি দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা, সাহিত্য-সংস্কৃতি নিয়ে গবেষণা ও চর্চা হচ্ছে। এর মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে বেশি চর্চা হয়। এর বাইরে সাম্প্রতিক সময়ে চীন, জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জার্মানি, পোল্যান্ড, রাশিয়া, সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স, চেক রিপাবলিক, কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে গবেষণা হয়ে থাকে। এসব গবেষণায় বিদেশি ছাড়াও বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের গবেষকরা যুক্ত আছেন।

সম্প্রতি ব্রিটেনের রাজধানী লন্ডনে বাংলা ভাষাকে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। আর ২০০২ সালে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন বাংলাকে সম্মান জানাতে তাদের সরকারি ভাষার মর্যাদা দিয়েছে।

বিশ্বের অন্তত ছয়টি দেশের রাষ্ট্রীয় বেতারে বাংলা ভাষার ভিন্ন ভিন্ন চ্যানেল রয়েছে। আরও ১০টি দেশের রেডিওতে বাংলা ভাষায় আলাদা অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। যুক্তরাজ্যে ছয়টি ও যুক্তরাষ্ট্রে ১০টি বাংলাদেশি মালিকানাধীন বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল রয়েছে। বাংলা ভাষায় যুক্তরাজ্য থেকে মোট ১২টি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়। ইতালিতে বর্তমানে পাঁচটি বাংলা দৈনিক পত্রিকা এবং রোম ও ভেনিস শহর থেকে তিনটি বাংলা রেডিও স্টেশন পরিচালিত হচ্ছে।এ ছাড়া ডেনমার্ক, জার্মানি, সুইডেনসহ ইউরোপের আটটি দেশ এবং মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ থেকে বাংলা ভাষায় মূদ্রিত ও অনলাইন পত্রিকা প্রকাশিত হয়। সব মিলিয়ে বহির্বিশ্বে বাংলা ভাষার চর্চা দিন দিন বাড়ছে। বাংলা ভাষার এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে এটাই আমাদের প্রত্যাশা।

সংখ্যা অনুসারে বিশ্বে বাংলা ভাষার অবস্থান সপ্তম। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এ ভাষায় কথা বলেন প্রায় ২৬ কোটি ৫০ লাখ মানুষ। কিন্তু কিছু গবেষকের মতে, বর্তমানে বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। বাঙালিরা ছড়িয়ে আছেন বিশ্বের নানা প্রান্তে। তারা যেখানেই গেছেন সেখানেই বাংলা ভাষাকে ছড়িয়ে দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
© স্বত্ব দৈনিক প্রবাস বার্তা ২০২০