1. itszahid6@gmail.com : admin :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
14 মার্চ থেকে প্রবেশকারীদের দৈনিক সীমা 5,000 থেকে বাড়িয়ে 7,000 এ উন্নীত-প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা প্রথম বারের মতো ফাইনালে উঠলেন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যাচ ধরায় নাম্বার ওয়ান বাংলাদেশ বিদেশি যোদ্ধাদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা ইউক্রেনের ঘুম ভাঙে বোমা, বিমান হামলা ও গোলার শব্দ শুনে-ভারতীয় মেডিকেল শিক্ষার্থী ভিপিন যাদব কুমিল্লায় একজনকে কুপিয়ে, কুয়েতে পালানোর সময় গ্রেপ্তার টিভি টাওয়ারে রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী-নিহত ৫ অসংখ্য গ্রুপে ভাগ হয়ে বিরতিহীন হামলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী জাপান সীমান্ত শিথিলকরণ বিদেশীদের আশা জাগিয়েছে ৪০ মাইল দীর্ঘ বহরে কিয়েভমুখী রুশ সেনারা

দুই মাস বাড়ানো হলো ৪৩তম বিসিএস আবেদনের সময়সীমা

  • আপডেটঃ বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ১১৬০ বার দেখা হয়েছে

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৩তম বিসিএস আবেদনের সময়সীমা দুই মাস বাড়িয়েছে । আবেদনের সময় ৩১ জানুয়ারির পরিবর্তে আগামী ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বুধবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস আবেদনের সময় আগামী ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগ্রহীরা ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
© স্বত্ব দৈনিক প্রবাস বার্তা ২০২০