1. itszahid6@gmail.com : admin :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
14 মার্চ থেকে প্রবেশকারীদের দৈনিক সীমা 5,000 থেকে বাড়িয়ে 7,000 এ উন্নীত-প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা প্রথম বারের মতো ফাইনালে উঠলেন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যাচ ধরায় নাম্বার ওয়ান বাংলাদেশ বিদেশি যোদ্ধাদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা ইউক্রেনের ঘুম ভাঙে বোমা, বিমান হামলা ও গোলার শব্দ শুনে-ভারতীয় মেডিকেল শিক্ষার্থী ভিপিন যাদব কুমিল্লায় একজনকে কুপিয়ে, কুয়েতে পালানোর সময় গ্রেপ্তার টিভি টাওয়ারে রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী-নিহত ৫ অসংখ্য গ্রুপে ভাগ হয়ে বিরতিহীন হামলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী জাপান সীমান্ত শিথিলকরণ বিদেশীদের আশা জাগিয়েছে ৪০ মাইল দীর্ঘ বহরে কিয়েভমুখী রুশ সেনারা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হলেন আব্দুর রাজ্জাক

  • আপডেটঃ বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ১১০১ বার দেখা হয়েছে

ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে মিনহাজুল আবেদন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে এখন থেকে সাকিব-তামিমদের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুর রাজ্জাক।

ক্রিকেটার আব্দুর রাজ্জাকের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হলেন জাতীয় দলের সাবেক এই স্পিন তারকা।

বুধবার বিসিবির ৯ম বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, হ্যাঁ, আব্দুর রাজ্জাক আমাদের ন্যাশনাল সিলেক্টর।

জাতীয় নির্বাচক হওয়ার পরে নিজেই বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সন্ধ্যায় খবরটি পেয়েছি। অনেক দিন আগে মৌখিক প্রস্তাব পেয়েছি। সেটাও প্রায় এক বছর আগে। আলহামদুদিল্লাহ, এখন কাজ করার সুযোগ এসেছে। সৎভাবে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করব।

প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে এখনোও অবসরে যাননি আব্দুর রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেটসংখ্যায় সবার ওপরে তিনি (৬৩৪)।জাতীয় দলের জার্সিতে ১৩ টেস্ট, ১৫৩ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি খেলে ২৭৯টি উইকেট পেয়েছেন রাজ্জাক। তিনি এখনও ক্রিকেট থেকে অবসরে যাননি। স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ, খেলেছেন এক ম্যাচ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
© স্বত্ব দৈনিক প্রবাস বার্তা ২০২০