1. itszahid6@gmail.com : admin :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
14 মার্চ থেকে প্রবেশকারীদের দৈনিক সীমা 5,000 থেকে বাড়িয়ে 7,000 এ উন্নীত-প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা প্রথম বারের মতো ফাইনালে উঠলেন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যাচ ধরায় নাম্বার ওয়ান বাংলাদেশ বিদেশি যোদ্ধাদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা ইউক্রেনের ঘুম ভাঙে বোমা, বিমান হামলা ও গোলার শব্দ শুনে-ভারতীয় মেডিকেল শিক্ষার্থী ভিপিন যাদব কুমিল্লায় একজনকে কুপিয়ে, কুয়েতে পালানোর সময় গ্রেপ্তার টিভি টাওয়ারে রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী-নিহত ৫ অসংখ্য গ্রুপে ভাগ হয়ে বিরতিহীন হামলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী জাপান সীমান্ত শিথিলকরণ বিদেশীদের আশা জাগিয়েছে ৪০ মাইল দীর্ঘ বহরে কিয়েভমুখী রুশ সেনারা

মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের যাত্রা শুরু

  • আপডেটঃ মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ১১৭৭ বার দেখা হয়েছে

ছবি: সংগৃহীত

মহাকাশে স্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য স্যাটেলাইটের ধরন ও প্রকৃতি নির্ধারণে ফ্রান্সের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মঙ্গলবার চুক্তি সই করেছে সরকার।

এর মধ্য দিয়ে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পর এবার বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের পথযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

২০১৮ সালের সংসদ নির্বাচনের ইশতেহারে অন্যান্য প্রকৃতি, প্রয়োজন, চাহিদা ও ধরনের স্যাটেলাইট প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ মহাকাশে উৎক্ষেপণের ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ইশতেহার অনুযায়ী, ২০২৩ সালের মধ্যে এটির কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ২০১৮ সালের ১২ মে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ মহাকাশে পা রাখে।

সেই ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যেই মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে ঢাকায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) প্রধান কার্যালয়ে উৎক্ষেপণ কার্যক্রমের অংশ হিসেবে নতুন এই স্যাটেলাইটটির ধরন ও প্রকৃতি ইত্যাদি নির্ধারণে পরামর্শক হিসেবে ফ্রান্সের প্রতিষ্ঠান প্রাইজ ওয়াটার হাউজ কুপার্সের সঙ্গে অনলাইনে চুক্তি স্বাক্ষরিত হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বিএসসিএল চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন ও বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। বক্তৃতা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসসিএলের পরিচালনা পর্ষদ সদস্য ড. এসএম জাহাঙ্গীর আলম।

পরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক শাহরীয়ার আহমেদ চৌধুরী ও প্রাইজ ওয়াটার হাউজ কুপার্স অ্যাডভাইজরি এসএস ড. লুইগী স্ক্যারিয়া পার্টনার পিডব্লিউসি স্পেস প্রাকটিস লিডার।

সূত্র: যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
© স্বত্ব দৈনিক প্রবাস বার্তা ২০২০