1. itszahid6@gmail.com : admin :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
14 মার্চ থেকে প্রবেশকারীদের দৈনিক সীমা 5,000 থেকে বাড়িয়ে 7,000 এ উন্নীত-প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা প্রথম বারের মতো ফাইনালে উঠলেন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যাচ ধরায় নাম্বার ওয়ান বাংলাদেশ বিদেশি যোদ্ধাদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা ইউক্রেনের ঘুম ভাঙে বোমা, বিমান হামলা ও গোলার শব্দ শুনে-ভারতীয় মেডিকেল শিক্ষার্থী ভিপিন যাদব কুমিল্লায় একজনকে কুপিয়ে, কুয়েতে পালানোর সময় গ্রেপ্তার টিভি টাওয়ারে রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী-নিহত ৫ অসংখ্য গ্রুপে ভাগ হয়ে বিরতিহীন হামলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী জাপান সীমান্ত শিথিলকরণ বিদেশীদের আশা জাগিয়েছে ৪০ মাইল দীর্ঘ বহরে কিয়েভমুখী রুশ সেনারা

আইসিসির দশক সেরা টিকটকার হিসেবে দাবি করেছেন ওয়ার্নার

  • আপডেটঃ বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ১১৮১ বার দেখা হয়েছে

বিভিন্ন গানের সাথে টিকটক ভিডিও করে যেমনটি দর্শকদের সামনে বেশ কয়েকবার হাজির হয়েছেন ডেভিড ওয়ার্নার।

ওয়ার্নার যখন আইসিসির দশক সেরা ‘টিকটকার’!
ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেছেন ওয়ার্নার।
লকডাউন চলাকালে ওয়ার্নারের টিকটক বেশ আলোচনা ফেলেছিল ক্রিকেট দুনিয়ায়। তিনি একা নন, স্ত্রী-সন্তান সবাইকে নিয়েও করতেন টিকটক ভিডিও। সেই ধারাবাহিকতায় নিজেকে আইসিসির দশক সেরা টিকটকার হিসেবে দাবি করেছেন ওয়ার্নার।
বলা বাহুল্য, ওয়ার্নারের এমন দাবি বা ঘোষণা নিছক রসিকতা। সম্প্রতি আইসিসি বিভিন্ন ক্যাটাগরিতে ঘোষণা করেছে বিগত দশকের (২০১১-২০২০) সেরা ক্রিকেটারদের তালিকা। তিন ফরম্যাটের দশক সেরা দলও ঘোষণা করা হয়েছে। ওয়ার্নারও আছেন টেস্ট ও ওয়ানডের দশক সেরা দলে।
সেরাদের পরিচয় করিয়ে দিতে আইসিসি যে টেমপ্লেট ব্যবহার করেছিল, সেখানে নিজের ছবিযুক্ত একটি সম্পাদিত পোস্ট এসেছে ইনস্টাগ্রামে ওয়ার্নারের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে। সেখানে ওয়ার্নারকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে ‘আইসিসির দশক সেরা পুরুষ টিকটকার’ হিসেবে।

ওয়ার্নারের চেয়েও টিকটকের কারণে বেশি খ্যাত ছিলেন ভারতের যুযবেন্দ্র চাহাল। রসিক ওয়ার্নার ইনস্টাগ্রাম পোস্টে চাহালকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আমি ভেবেছিলাম আমরা দুইজনই এই খেতাবটা জিতব!

www.facebook.com/dpbarta/videos/699545320975949/

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
© স্বত্ব দৈনিক প্রবাস বার্তা ২০২০